Bluesky এর সঙ্গে পরিচয় করিয়ে দি ।  আপনারা অবশ্য টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম এদের সঙ্গে বিলক্ষণ পরিচিত আছেন , ব্লু স্কাই এদেরই মতন সহজ সরল ভাবে ব্যবহার করতে পারবে, আপনার চেনা জানা সমাজ মাধ্যম , তাদের যে interface  বা যার সূত্রে আপনি সামাজিক মাধ্যম 'করেন ' , আমরা জানি যে এই "মুখ "  বা "দরজা "  এই চেনা জানা সমাজ মাধ্যম যতটা সহজ , ব্লু স্কাই ও তেমনি ,  এবং একবার একাউন্ট খুললে আর আপনাকে অন্য কিছু খুব বিশেষ কারিগরি করার প্রয়োজন নেই, আপনি অনায়াসে বন্ধু খুঁজে পাবেন , আলাপ আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন , সেই সব জগতের মধ্যে প্রবেশ করে নিজের মত করে নিজের লেখা ছবি তুলতে পারেন , এবং সাধারণভাবে বৈদ্যুতিন সমাজ মাধ্যমের কাছে মানুষ যা যা আশা করে, তার সবকিছুই আপনি পাবেন ।  চলুন দেখি একে ।

ই হচ্ছে ব্লুস্কাই এর ওয়েবপেজ : একে https://bsky.app এই ঠিকানায় গিয়ে খুলুন :

দেখে বুঝতেই পারছেন অনেকটা টুইটার বা ফেসবুকের মতন, সহজ সরল design , মাঝখানে আপনার ফিড পাবেন , অতএব চলুন আমরা এখানে খাতা খুলি । খাতা খুলতে গেলে নিচের পাতায় দেখুন :

খাতা খুলতে গেলে বিশেষ কিছু লাগে না , আপনার ইমেল হলেই চলবে , এবং তার পর আপনার bsky.social এই personal data server এ আপনার তথ্য রাখা থাকবে । আপনি লগ ইন করলে আপনার ব্যক্তিগত পাতা দেখতে পাবেন , দেখতে এই রকম :

এই হচ্ছে আপনার হোম ফিড :

হোম ফীডে নানান ধরণের পোস্ট দেখতে পাবেন , তবে শুরুতে মানে একেবারে গোড়ার দিকে "explore" করতে ভুলবেন না , এবং এই অনুসন্ধান করার ক্ষেত্রে অবশ্যই এদের "starter pack " নাম যে ফিচারটি রয়েছে তাকে একটু দেখুন :

Starter Pack মানে আপনি এক সঙ্গে বহু একাউন্ট ফলো করতে পারবেন যারা মূলত আপনি যে বিষয় পড়তে বা দেখতে পছন্দ করেন তাঁরা তাই নিয়ে বিষয়ে পোস্ট করেন । আপনি নিজের মতো অন্যদের সঙ্গে ভাগ করে নেবার মতো করে starter pack তৈরী করে রাখতে পারেন । শুধু তাই নয় , আরো নানান রকম ভাবে আপনি যে ধরণের বিষয় বা যে ধরণের পোস্ট দেখতে চান তাদের খুঁজে বার করতে পারবেন । অতএব যখন শুরু করবেন তখন স্টার্টার প্যাক থেকে এক বা একাধিক বা পুরো স্টার্টার প্যাক কেই ফলো করতে শুরু করুন , কালক্রমে আপনি যাদের ফলো করছেন তাদের সংখ্যা কমিয়ে দিতে পারবেন । আপনার যে বিষয়ে আগ্রহ শুধু সেই বিষয়টুকু নিয়েই না হয় শুরু করুন , ক্রমশ দেখবেন আপনার পছন্দের মানুষজন, টপিক দেখতে পাবেন ।

কি কি পোস্ট করা যাবে ?

ব্লু স্কাই তে আপনি লেখা, ছবি , ছোট ক্লিপ (যাতে গান , কথা , ও চলমান ছবি দেখতে পাওয়া যাবে ) পোস্ট করতে পারবেন । আমার কাছে যে ব্যাপারটি গুরুত্বপূর্ণ , হয়তো আপনার কাছেও হতে পারে , কে কিভাবে আপনার পোস্টে উত্তর দিতে পারবেন তাকে আপনি আপনার মতো করে নিয়ন্ত্রণ করতে পারবেন ।

আগে তিন মিনিটের বেশি ভিডিও দেওয়া যেত না , এখন দশ মিনিট অবধি ভিডিও দেওয়া যায় ।

সুতরাং

ব্লু স্কাই শুরু করে দিন । খেয়াল রাখবেন :

১ ) নতুন একাউন্ট খুলতে গেলে

২ ) লগইন করতে গেলে

৩ ) ছবি , লেখা , লিংক , ভিডিও (১ ০ মিনিট অবধি )

৪ ) কাউকে না দেখতে পেলে স্টার্টার প্যাক দিয়ে শুরু করে দিন

নিজের মতে নিজের মত করে সমাজ মাধ্যম শুরু করুন । চারকোটির ওপর লোক ব্যবহার করে , এবং প্রতি বছর আরো জনপ্রিয় হচ্ছে । আপনিও শুরু করে দিন ।

(ব্লু স্কাই কতজন ব্যবহার করেন , সূত্র : https://backlinko.com/bluesky-statistics )