বাংলায় এজেনটিক এ আই য়ের প্রয়োগ নিয়ে একটি আলোচনায় একজন লিখেছেন,

এই ব্যাপারটি এজেনটিক এ আই যাকে দিযে আপনি কাজ করিয়ে নিতে চাইছেন (কেতাবী নাম ওয়ার্কফ্লো), এর মূলমন্ত্র | ওপরের ঐ শৃঙ্খলিত ব্যাপারটি মনে রাখলেই বাদবাকী কাজ সহজ হবে, তার মধ্যে অবশ্য কিছু টেকনিকাল ব্যাপার স্যাপার আছে, সে নিয়ে লেখা যাবে'খন। কিন্তু মোদ্দা কথাটা এইটাই
লিখে ar লিখছেন, "আচ্ছা, এই টইটা আরেকটু সহজভাবে লেখা যাবে? যদি তথাকথিত কৃবুচরকে কাজে লাগাতে চাই, তাহলে কী করতে হবে, ধাপে ধাপে লিখে দিলে ভাল হয়। "

দেখি একটা চেষ্টা করে | সিংগল কে হারমিস নিয়ে লিখুন , আমি পরে কোকোর ( https://cocore.dev নিযে লিখব, আপাতত, অন্য আমরা https://gemini.google.com এর নিঃশুল্ক স্তর দিয়ে দেখি কতটা এজেনটিক এ আই দিয়ে কাজ করা যায় | একটা উদাহরণ দিয়ে শুরু করি |

মনে করুন আপনি জানেন যে পশ্চিমবঙ্গে ভুগর্ভস্থ জলে অজৈব আরসেনিক (ইনরগানিক আরসেনিক) এর উপস্থিতি, এবং বিশেষ করে গাঙ্গেয় ভাগীরথী অববাহিকাতে (পশ্চিম দিনাজপুর, নদীয়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ চব্বিশ পরগণা ) এর কারণে সাংঘাতিক শারীরিক ক্ষতি হয়, নানান অসুখ, বিশেষ করে চামড়ার ক্ষত (কালচে দাগ, ক্যানসার ইত্যাদি) | আরো মনে করুন আপনি জানতে চান যে এ নিয়ে সাম্প্রতিক কি ধরণের গবেষণা হচ্ছে, তার একটি রূপরেখা তৈরী করে আপনি বাংলায় একটি প্রবন্ধ লিখবেন। প্রবন্ধ আপনি নিজে লিখবেন, কিন্তু আপনার তথ্যের প্রয়োজন। দেখা য়াক "আপনি তাকে একটি লক্ষ্য দেন → কৃবুচর কাজটাকে কয়েকটি ধাপে ভাঙে → প্রয়োজনীয় tool ব্যবহার করে → কী ফল হল দেখে → দরকার হলে নিজের পরের পদক্ষেপ বদলায় → কাজ শেষ করে।" এই ব্যাপারটিকে আমরা জেমিনির ফ্রি ভারসান দিযে কিভাবে কতটা করতে পারি | এখানে আমরা ধরে নিচ্ছি যে আপনার গুগলে একাউন্ট আছে | পর পর পদক্ষেপ গুলো এইরকম:

১) https://gemini.google.com এই ওয়েবসাইটটি খুলুন (ডেসকটপ কমপিউটারে খুললে সবচেয়ে ভাল হবে আমার মতে)

২) যেখানে chat করার বাকস, সেখানে নীচের প্রম্পট টি লিখুন (আপনি এখান থেকে কপি পেস্ট করে দিতে পারেন):

"Act as a research agent. First, query WHO databases for current data on inorganic arsenic exposure levels and disease burden (DALYs, mortality) in India and Bangladesh. Second, search PubMed for the 3 most recent peer-reviewed epidemiological studies on groundwater arsenic toxicity in these regions (expanding the date range up to 2 years if needed), summarizing their methodology and key findings. Third, format these results into a structured English report with Markdown headings and comparative tables. Fourth, translate the narrative sections into Bengali while preserving table structures and Markdown syntax. Finally, call the Google Docs tool to create a document titled 'Inorganic Arsenic Status: India & Bangladesh'. "

এর পর যদি আপনি জেমিনি তে "Enter" বোতামটি টেপেন, জেমিনি কিছুক্ষণ "ভাববে" তারপর সে নীচের ছবিতে যেমন দেখাচ্ছে তেমন লেখা দেখাবে আর তার সঙ্গে গুগল ডকে একটি ডকুমেন্টও তৈরী করে লিখে রাখবে, দেখুন 

বলা বাহুল্য যে, এ লেখার তথ্য যাই হোক না কেন, এর বাংলা অনুবাদ মোটেও ভাল হয়নি, অতএব সঙ্গত কারণেই (বহু কারণ আছে, তার মধ্যে এই অখাদ্য তর্জমা অবশ্যই একটি), এ আই দিয়ে সব লেখানোর মানে হয় না। কিন্তু বেশ কতগুলো ব্যাপার পর পর লক্ষ করুন কেন আমরা এটিকে এজেনটিক এ আই বলছি:

১) প্রথমত, একে আপনি একটি লক্ষ্য দিয়েছেন, বাপু গবেষণা করে আরসেনিক নিয়ে কি হচ্ছে বার কর |

২) কাজটিকে কয়েকটি ধাপে ভেঙে দিয়েছেন: যেমন হু এর ডাটাবেস চেক করা, পাবমেড এ সার্চ করা, তারপর সারাংশ লেখা, তারপর অনুবাদ করা, একের পর এক ধাপ একে অতিক্রম করতে হবে

৩) প্রয়োজনীয় টুল ব্যবহার করা: যেমন ধরুন গুগল ডক খুলে সেখানে লিখে রাখা, এই ব্যাপারটি গুগলের টুল। আপনি যখন অন্য এ আই ব্যবহার করবেন, দেখবেন তারা যেন "Tool Calling" করতে পারে, যেমন সিংগল কে লিখেছেন হারমিস নামের এজেনটটিকে তিনি ওলামা নামের একটি জিনিস ব্যবহার করে নিজের কমপিউটারে "ভরে" ব্যবহার করছেন। যারা অতটা দূর যেতে চান না, তাঁরা অন্যান্য এআই এজেন্ট ব্যবহার করতে পারেন, এখানে যেমন আমি জেমিনি ব্যবহার করেছি। এতে আমাকে কোন জটিল কমপিউটারের কাজ করতে হয়নি, জেমিনিতে একাউন্ট খুলে কাজ করলেই চলবে |

৪) ১ --> ২ --> ৩ এই পথে কমপিউটার নিজেই নানান তথ্যসূত্র দেখে খুঁজে পেতে আপনার জন্য সারাংশ করে টেবিল বানিয়ে নিয়ে এল।

কিন্তু আপনি দেখার পর দেখলেন যে এ কিন্তু ঠিক যেভাবে চাইছিলেন সেভাবে কাজ করেনি | যেমন ধরুণ আপনি ভারতীয় বাংলায় পাঠকদের জন্য লিখতে চান, আপনি পানির জায়গায় জল লেখেন, অতএব, একে কিছুটা ঠিক করে দিতে হবে | অনেক ক্ষেত্রেই হয়ত এ আই নিজে নিজে সংশোধন করে, যার কথা ar লিখেছেন, এই জায়গায় আপনিও কিছুটা ঠিক করে দিতে পারেন। অনেক কিছু করা যেতে পারে, তাদের মধ্যে একটি হচ্ছে যে আপনি একে লিখলেন যে বাপু তুমি বাংলাদেশী বাংলার জায়গায় ভারতীয় বাংলায় অনুবাদ করে দেখাও | এই জায়গাগুলোতে আপনাকে কিছুটা কমপিউটারী ভাষা জানতে হবে যেমন ভাষাকে কমপিউটার জানে "locale" বলে, কাজেই ঐ ধরণের কথা ব্যবহার করা চাই, আর যেমন ধরুন আরো কিছু বিষয় জেনে বুঝে ব্যবহার করতে হবে যেমন ভারতীয় বাংলাকে bn_in আর বাংলাদেশের লোকের ব্যবহৃত বাংলাকে bn_bd বলা হয়, দুটোর মধ্যে হয়ত খুব একটা তফাৎ নেই অন্তত ব্যাকরণগত দিক থেকে কিন্তু ব্যবহারিক কিছু তারতম্য তো রয়েইছে | এই ব্যাপারগুলো একটু ঠিক করে দিতে হয় এক্ষেত্রে, অন্য ক্ষেত্রে অন্যরকমের ব্যাপার |

অতএব আপনি সংশোধন করে দিয়ে আদেশটিকে একটু অদল বদল করে লিখে দিলেন,

"Fourth, translate the narrative sections into Indian Bengali (Locale: bn_IN / West Bengal standard) while preserving table structures and Markdown syntax. Ensure the translation strictly uses West Bengal / Paschimbanga Bangla Academy conventions (e.g., use "জল" for water, not "পানি")."

এবারে কমপিউটার বুঝে শুনে আপনাকে সেইমত তর্জমা করে দিল | সে তর্জমা বিশেষ সুবিধের নয়, আপনি নিজের মত করেই না হয় লিখে নিলেন, যদিও অনেকে হয়ত এই তর্জমা দিয়ে শুরু করে নিজের মত সবটা বদলে দেবে | নানান রকমের হতে পারে | এর পর আপনি এই prompt ট গুগলে জেম হিসেবে সেভ করে রাখলেন, মাঝে মাঝে ব্যবহার করতে পারেন। 

কাজেই এজেনটিক এ আই ব্যবহার করতে চাইলে সব সময় জটিল প্রোগ্রামিং এর দরকার নেই বোঝানোর জন্য এই লেখাটা লিখলাম। এখন আপনি বলতে পারেন এ অতি অল্প হইল, কারণ এতে কিছুটা এজেনট ব্যবার হয়েছে, কই জটিল কাজকর্ম করালেন কোথায়? সে সব নিয়েও আলোচনা করা যেতে পারে |